বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় ঋণ প্রদান করবে আইএফআইসি ব্যাংক ময়মনসিংহে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বাড়াতে পুলিশের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
advertisement
রাজনীতি

আ.লীগ প্রস্তুত, মোকাবেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ প্রস্তুত, মোকাবেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। তিনি বলেন, খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে। দুর্নীতি, ভোট চুরি, ভুয়া ভোটার, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে।’

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্ম তুলে ধরে বলেন, “শেখ হাসিনা নিজেদের টাকায় পদ্মা সেতু করে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে তিনি পারেন। তার এ ক্ষমতাকে দেখে প্রতিপক্ষের অন্তর জ্বলে। পদ্মসেতু উদ্বোধন হয়েছে, এখন মেট্রোরেল উদ্বোধন হবে। জ্বলে, তাদের অন্তর জ্বলে।”

ওবায়দুল কাদের বলেন, “এবার খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে। লড়াই হবে অগ্নিসন্ত্রাস ও লুটপাটের বিরুদ্ধে।”

সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তিনি আছেন বলেই বাংলাদেশে উন্নয়ন হচ্ছে। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।’

তিনি বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতিতে আমরা কিছুটা বিপদে- এমন পরিস্থিতিতেও যিনি সারা রাত জেগে কাজ করে সামাল দিয়ে যাচ্ছেন আমাদের ট্রাবল শ্যুটার-তার নাম শেখ হাসিনা। তিনি আছেন বলেই পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে হয়েছে।’

এরআগে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল সাড়ে ১০টায় শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

এসময় তার সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর দলীয় পতাকা উত্তোলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলন উদ্বোধনের পর মঞ্চে বসেন শেখ হাসিনা। শোকপ্রস্তাব উত্থাপন করবেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সর্বশেষ পাওয়া সংবাদ