শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি দ্বিগুণ করল বিসিবি আশুলিয়ায় ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার পানিতে ডুবে মামাতো ফুফাতো ভাই-বোনের মৃত্যু জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজের উদ্যোগে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের গভর্নের সাথে আইসিএসবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি
advertisement
রাজনীতি

জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান

"জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না"—এই হুঁশিয়ারি উচ্চারণ করে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু হয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ৬ দফা দাবিতে আয়োজিত এই লংমার্চে যেকোনো বাধা সাহসিকতার সঙ্গে মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, দেশের ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই তারা রাজপথে নেমেছেন।

চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ চরম সংকটে রয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, গ্যাস, পানি ও বিদ্যুতের নানা সংকটের পাশাপাশি ভূতুড়ে বিলে মানুষ অতিষ্ঠ। এ সময় সম্প্রতি প্রতিবাদী তরুণ সিফাতের প্রসঙ্গ টেনে তাকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান এবং অন্যথায় কঠোর আন্দোলনের বার্তা দেন।

বিরোধীদলীয় নেতা বলেন, অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে সিফাত নামের একজন তরুণ কী বলেছিল, তাতে বাংলাদেশ ওলটপালট হয়ে যাওয়ার মতো করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দলীয় সন্ত্রাসীরা থানায় নিয়ে তাকে নাজেহাল করেছে। ওকে ছেড়ে দেন। ভালোই ভালোই ছেড়ে দেন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন, এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদিকে একদম ওলটপালট করে দিয়েছিল। কখন যে পচা শামুকে পা কাটবে, কেউ বলতে পারবে না। 

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, সিফাতের মুখের ভাষা দিয়ে নয়, কিন্তু যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, এই বিষয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করবে।

লংমার্চের কর্মসূচি প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, গন্তব্যে পৌঁছানোর পথে কোনো বাধা আসলে তা প্রতিহত করা হবে। জনগণের মৌলিক অধিকার পুরোপুরি অর্জিত না হওয়া পর্যন্ত রাজপথের পাশাপাশি জাতীয় সংসদেও এই আন্দোলন সমান্তরালে চালিয়ে যাওয়া হবে।

সকাল ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সমাবেশে সূচনা বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, লংমার্চের বহরটি নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মিরসরাইয়ে পথসভা শেষে চট্টগ্রামের লালদিঘি ময়দানে গিয়ে সমাপ্ত হবে।

 

 

 

সর্বশেষ পাওয়া সংবাদ