রবিবার, ১০ মে ২০২৬
রবিবার, ১০ মে ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় যুবক হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিকাসহ আটক ৪ Notice of the 34th Annual General Meeting of Eastern Bank PLC চেয়ারম্যান-মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান: - জনগণের আস্থা অর্জন করতে ও নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেরা হ্যাকড হওয়া অর্ধেকের বেশি পাসওয়ার্ডে একই ভুল: ক্যাসপারস্কি ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪: - ওয়ালটন ফ্রিজ-এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা
রাজনীতি

চেয়ারম্যান-মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সাথে ১১ দলীয় জোট থেকে নয়, এককভাবে নির্বাচন করবে দলটি।

রবিবার (১০ মে) কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করে তাদের নাম ঘোষণা করে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি। এ সময় কমিটির চেয়ারম্যান সারজিস আলমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।সরকারী সংবাদ

পরবর্তীতে ধাপে ধাপে সব উপজেলায় চেয়ারম্যান ও পৌরসভা মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে এনসিপি। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারকে দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের সময়রেখা প্রকাশ করার আহ্বান জানান।

আওয়ামী লীগ-বিএনপি থেকে এনসিপিতে আসা নেতাকর্মীদের প্রার্থী করা হয়েছে কি না, করলে সেই সংখ্যাটা কত? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, পূর্বে বিএনপি-জামায়াত করেছে এমন নেতা আছে, আবার কেউ কখনো রাজনীতি করেনি, তারাও স্থান পেয়েছে। কিংবা ধরেন আজ থেকে পাঁচ-সাত বছর আগে আওয়ামী লীগের রাজনীতি করত, পরে অতিষ্ঠ হয়ে আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল সেরকম কিছু মানুষ যারা পরবর্তীতে জুলাইয়ের পক্ষে ছিল তারা মনে করে আওয়ামী লীগ একটা স্বৈরাচার ছিল—এরকম কিছু পদপ্রার্থীরাও এখানে এসেছে।

 

সর্বশেষ পাওয়া সংবাদ