বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় ঋণ প্রদান করবে আইএফআইসি ব্যাংক ময়মনসিংহে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বাড়াতে পুলিশের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
advertisement
ফটো গ্যালারী

এক বছর পর জানা গেল রাশেদ-স্বাগতার বিচ্ছেদের খবর

বিনোদন ডেস্ক : এক বছর পর জানা গেল স্বামী চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে সংসার জীবনের ইতি টেনেছেন মডেল ও অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়েছে ২০২১ সালের ১৬ ডিসেম্বর।

দুজনের বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল বলেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। এমনটাই জানালেন অভিনেত্রী স্বাগতা।

তিনি বলেন, “একটা পর্যায়ে আমাদের বোঝাপড়ায় খুব সমস্যা হচ্ছিল। তারপরও আমরা সম্পর্কটা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। যখন দেখলাম কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। আমাদের পরিবারের সঙ্গেও কথা বলি। তারাও সম্মত হয়।”

নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন কি না জানতে চাইলে স্বাগতা বলেন, “এখনও তেমন কাউকে ভালো লাগেনি, যার সঙ্গে সম্পর্কে জড়ানো যায়। যদি কখনো ভালো লাগে, সম্পর্কে জড়াতেও পারি। আর যদি কাউকে ভালো না লাগে, তবে যেভাবে আছি, সেভাবেই জীবনটাকে এগিয়ে নেব।”

২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেছিলেন দুজন। সাত বছরের প্রেমের পর তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।

রাশেদ জামান পেশায় চিত্রগ্রাহক। তিনি অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমায় চিত্রগ্রাহকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বেশ কিছু আলোচিত বিজ্ঞাপন ও নাটক-চলচ্চিত্রে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তিনি।

উল্লেখ্য, ওয়েব সিরিজ ‘কাইজার’-এ অভিনয় করে আলোচনায় আসেন স্বাগতা। শিগগিরই শুরু করবেন ‘কাইজার’–এর সিকুয়েল।

এছাড়া কয়েক দিন আগে স্বাগতা একটি রিয়েলিটি শোর উপস্থাপনা শেষ করেছেন। শুটিংয়ে ব্যস্ত আছেন ‘দেয়ালের দেশ’ নামর আরেকটি চলচ্চিত্রের। সম্প্রতি তার অভিনীত ‘অসম্ভব’ চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ