বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
ফটো গ্যালারী

মিস ইউনিভার্স হলেন যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল

বিনোদন ডেস্ক : ৭১তম আসরে মিস ইউনিভার্সের জয়ের মুকুট জিতলেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের মডেল আর’বনি গ্যাব্রিয়েল। বিশ্বের ৮৪ প্রতিযোগীকে পেছনে ফেলে জয়ী হলেন তিনি।

স্থানীয় সময় শনিবার রাতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের একটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করেছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

এবারের আসরে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন মিস ভেনেজুয়েলা আমান্ডা ডুডামেল ও মিস ডমিনিক রিপাবলিক আন্দ্রিয়েনা মার্তিনেজ।

জয়ী আর’বনি গ্যাব্রিয়েলকে মুকুট পরিয়ে দিয়েছেন মিস ইউনিভার্সের গত আসরের বিজয়ী ভারতীয় মডেল, অভিনয়শিল্পী হারনাজ সান্ধু।

পেশায় গ্যাব্রিয়েল একজন ফ্যাশন ডিজাইনার ও মডেল। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করেছেন। তার জন্ম যুক্তরাষ্ট্রে হলেও গ্যাব্রিয়েলের বাবা ফিলিপাইনের নাগরিক এবং মা যুক্তরাষ্ট্রের নাগরিক। সে হিসেবে ফিলিপিনো বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক আর’বনি গ্যাব্রিয়েল।

আরও পড়ুন:

বুর্জ খলিফায় শাহরুখের ‘পাঠান’ সিনেমার ট্রেলার

আমি পুরুষদের ঘৃণা করি: মধুমিতা

বিটকয়েনে তৈরি পোশাকে সৌন্দর্য প্রতিযোগিতায় ঝড় তুললেন এই সুন্দরি

সর্বশেষ পাওয়া সংবাদ