বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
ফটো গ্যালারী

বাংলাদেশ নয়, ইংল্যান্ডের হয়েই খেলার স্বপ্ন রবিন দাসের

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চলমান নবম আসরে খেলতে ঢাকায় এসেছেন ইংল্যান্ডের ব্যাটার রবিন দাস। ইংল্যান্ডে জন্ম গ্রহণ করা এ ক্রিকেটোর বাংলাদেশে খেলতে এসে রোমাঞ্চিত। রবিনের বাবা মৃদুল কান্তি দাসের আদি নিবাস সিলেটের সুনামগঞ্জে। তবে রবিনের জন্ম ও বেড়ে উঠা ইংল্যান্ডে।

ইংল্যান্ডের হয়ে এখনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি রবিন। গত বছরের জুনে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের মধ্যকার লর্ডস টেস্টে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমে নজরে আসেন কাউন্টিতে এসেক্সের হয়ে খেলা রবিন।

এবারের বিপিএলে ঢাকা ডমিনেটর্সের হয়ে খেলবেন ২০ বছর বয়সী রবিন। সোমবার (৯ জানুয়ারি) ঢাকার অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সাথে কথা বলেন রবিন।

ভবিষ্যতে বাংলাদেশ নয়, ইংল্যান্ডের খেলার স্বপ্ন রবিনের, ‘ইংল্যান্ডের হয়ে খেলাই আমার স্বপ্ন। ভবিষ্যতের জন্য কোন দরজাই বন্ধ করতে চাই না। আমি ইংল্যান্ডে বড় হয়েছি। সেখানে এসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলি। সম্ভব হলে ভবিষ্যতে ইংল্যান্ডের হয়ে খেলতে চাই।’

বিপিএলের চতুর্থ পর্ব সিলেটে। সিলেট পর্বে আত্মীয় স্বজনের সাথে দেখা করার ইচ্ছা আছে রবিনের। তিনি বলেন, ‘যখন দলের সাথে সিলেটে যাবো, তখন পরিবার ও আত্মীয়-স্বজনকে দেখতে যাওয়ার ইচ্ছা আছে। আমার বাবার জেলা সিলেটে খেলা অনেক বড় ব্যাপার হবে।’

তিনি আরও বলেন, ‘কেবলমাত্র আমার পরিবারই নয়, আমাকে নিয়ে বাংলাদেশ ও সিলেটের সবাই খুশি। আমাকে বাংলাদেশে দেখে খুবই খুশি হয়েছে তারা।’

ইংল্যান্ডে থাকলেও নিয়মিত বাংলাদেশের খেলা দেখেন রবিন। টাইগারদের মধ্যে লিটন দাসের খেলা ভালো লাগে তার। তিনি বলেন, ‘লিটন দারুন ক্রিকেটার। গত বছর তিন ফরম্যাটেই বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার ছিল সে। সে বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন। সে আমাকে অনুপ্রাণিত করে। আমি বাংলাদেশের অনেক খেলা দেখেছি। তাকে ভালো করতে দেখেছি।’

এসেক্সের হয়ে ৭টি লিষ্ট ‘এ’ ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ডান-হাতি ব্যাটার রবিন। লিস্ট ‘এ’তে ১টি হাফ-সেঞ্চুরিতে ২০২ রান ও টি-টোয়েন্টিতে ৪৫ রান করেছেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ