সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনজীর আহমেদকে শিগগিরই ফিরিয়ে আনার আশা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রায়পুরায় আধিপত্যের জেরে প্রতিপক্ষের গুলিতে কৃষক নিহত, আহত ৫ ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর - আয়কর রিটার্ন জমা দিলেই মিলবে কর ছাড়ের সুবিধা সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ সিটি ব্যাংকের অর্ধবার্ষিক মুনাফা বেড়েছে গ্যালাক্সি এ২৭ ৫জি নিয়ে কী প্রত্যাশা করছেন প্রযুক্তিপ্রেমীরা ইউসিবিডির ‘ভিশন অ্যান্ড ভোগ’ ফ্যাশন প্রতিযোগিতা অনুষ্ঠিত টানা চতুর্থবার ‘বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক’ স্বীকৃতি অর্জন করলো ইউসিবি ইনভেস্টমেন্ট ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  জাকির আনাম
advertisement
ফটো গ্যালারী

টেনিসকে বিদায় জানাবেন সানিয়া মির্জা

স্পোর্টস ডেস্ক : ভারতের অন্যতম জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জা জানিয়েছেন যে তিনি আগামী টুর্নামেন্টের শেষে টেনিস থেকে অবসর নেবেন। প্রাক্তন ডাবলস চ্যাম্পিয়ন ফেব্রুয়ারিতে দুবাইতে অনুষ্ঠিত হতে চলা WTA 1000 ইভেন্টেই টেনিসকে বিদায় জানাবেন। মহিলা টেনিস অ্যাসোসিয়েশনের সাক্ষাৎকারে সানিয়া মির্জা তাঁর অবসরের খবর জানিয়েছেন।

মির্জা অবসর গ্রহণের কারণ হিসেবে নিজের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করেছেন। তিনি বহুদিন ধরেই কাফ মাসলের চোটের সমস্যায় ভুগছেন। এর আগে, সানিয়া ২০২২ সালের শেষে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু কনুইয়ের আঘাতের কারণে তিনি ইউএস ওপেন মিস করেন। এরপরেই তাঁর অবসরে আরও বিলম্বিত হয়।

৩৬ বছর বয়সী টেনিস তারকা জানুয়ারিতে অস্ট্রেলিয়া ওপেনে তাঁর শেষ গ্র্যান্ডস্ল্যাম খেলবেন। কাজাখস্তানের আনা দানিলিনার সঙ্গে খেলবেন তিনি।

সানিয়া বলেন যে ২০০৩ সালে পেশাদার টেনিস শুরুর পর থেকে একজন ক্রীড়াবিদ হিসাবে তাঁর যাত্রার অগ্রাধিকার বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে। তিনি আরও ব্যাখ্যা করে জানিছেন যে নিজের ফিটনেসকে সর্বোচ্চ পর্যায়ে ধরে রাখা তাঁর অগ্রাধিকার নয়।

মির্জাকে এখনও পর্যন্ত ভারতের সর্বশ্রেষ্ঠ মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে মান্যতা দেওয়া হয়। তাঁর ঝুলিতে ছয়টি গ্র্যান্ড স্ল্যাম ডাবলস শিরোপা রয়েছে। তিনি ২০১৬ সালে অস্ট্রেলিয়া ওপেনে মহিলাদের ডাবলস শিরোপা জিতেছিলেন।

অবসরের পরে মির্জা তাঁর বর্তমান বসবাসের শহর দুবাইতে পড়াশোনার বিষয়ে মনোনিবেশ করবেন বলে জানা গিয়েছে। সানিয়া মির্জা এবং তাঁর স্বামী শোয়েব মালিক গত এক দশকেরও বেশি সময় ধরে দুবাইয়ে বসবাস করছেন।

সানিয়া মির্জা ২০০৭ সালে বিশ্বের শীর্ষ ৩০ জন টেনিস খেলোয়াড়ের (মহিলা) মধ্যে একজন ছিলেন। টেনিস চ্যাম্পিয়ন একই বছরে তাঁর সর্বোচ্চ বিশ্ব র‌্যাঙ্কিং ২৭-এ পৌঁছেছিলেন। এছাড়াও তিনি প্রথম ভারতীয় হিসেবে WTA শিরোপা জিতেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ