বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় ঋণ প্রদান করবে আইএফআইসি ব্যাংক ময়মনসিংহে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বাড়াতে পুলিশের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু পদোন্নতি নিয়ে শিহাবের আপিল, ‘বিধিবহির্ভূত নয়’ বলছে চট্টগ্রাম বন্দর এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন রুশ রাষ্ট্রদূত - আগামী মাসে রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে ২০২৭ সালে নেপাল সফরে যাবে বাংলাদেশ দল, সূচি চূড়ান্ত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
advertisement
ফটো গ্যালারী

সাফের সেরা গোলরক্ষক বাংলাদেশের জিকো

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩ এর শিরোপা জিতেছে ভারত। ব্যাঙ্গালোরের শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মঙ্গলবার (৪ জুলাই) ফাইনালে টাইব্রেকারে কুয়েতকে হারিয়েছে তারা। টাইব্রেকারে কুয়েতের শেষ শটটি ঠেকিয়ে দেন ভারত গোলরক্ষক গুরপ্রীত সিং। টাইব্রেকারে কুয়েতকে ৫-৪ গোলে হারিয়ে সাফের নবম শিরোপা ঘরে তুলল ভারত।

তবে গুরপ্রীত নন, সাফের সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের আনিসুর রহমান জিকো। ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। দারুণ এক টুর্নামেন্ট কাটিয়েছে হাবিয়ের কাবরেরার শিষ্যরা। যদিও, সেমিফাইনালে অতিরিক্ত সময়ে কুয়েতের কাছে গোল হজম করে আসর থেকে বিদায় নেয় বাংলাদেশ।

বাংলাদেশ বিদায় নিলেও সেমিফাইনালে পুরো দল অসাধারণ খেলেছে। বিশেষ করে গোলপোস্টে জিকো একাই যেন দেওয়াল হয়ে দাঁড়ান কুয়েতের জন্য। ১০৭ মিনিটে রক্ষণের ভুলে বাংলাদেশ যে গোল খেয়েছে, তাতে জিকোর কিছুই করার ছিল না।

চার ম্যাচে মোট পাঁচ গোল হজম করেছে বাংলাদেশ। নেই কোনো ক্লিনশিট। তবু, জিকোকে সাফের সেরা গোলরক্ষক বানিয়েছে কুয়েতের বিপক্ষে তার অতিমানবীয় পারফরম্যান্স। কখনও এগিয়ে এসে বল ফিস্ট করেছেন, কখনও ঝাঁপিয়ে বল ক্লিয়ার করেছেন।

জার্মানির ম্যানুয়েল নয়্যার, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে হয়তো বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকোর তুলনা চলে না। তবে, কুয়েত বনাম বাংলাদেশের ম্যাচের পারফরমার হিসেবে জিকোকে বাংলার বাজপাখি বললে মনে হয় খুব একটা ভুল বলা হবে না। কুয়েতের বিপক্ষে জিততে না পারলেও জিকোকে কৃতিত্ব দিতেই হয়। যার কৃতিত্ব তাকে এনে দিয়েছে সাফের সেরা গোলরক্ষকের স্বীকৃতি।

ফাইনালে উঠতে না পারলেও সাফের সেমিফাইনালে জায়গা করে নেওয়ার যে লক্ষ্য নিয়ে ভারতে গিয়েছিল সেটা পূরণ হয় বাংলাদেশ দলের।

পাশাপাশি শেষ হয় ১৪ বছরের দীর্ঘ অপেক্ষার। এর আগে ২০০৯ সালে শেষবার দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত প্রতিযোগিতাটির সেমিতে খেলেছিল বাংলাদেশ।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লেবাননের কাছে ২-০ গোল হারে বাংলাদেশ। এরপর মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে দুটি ম্যাচেই ৩-১ গোলে জিতে নাম লেখায় সেমিফাইনালে।

সর্বশেষ পাওয়া সংবাদ