বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
ফটো গ্যালারী

মেসিকে হারিয়ে বর্ষসেরা ফুটবলার এমবাপে

স্পোর্টস ডেস্ক : টানা চারবার ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার হলেন কিলিয়ান এমবাপে। পিএসজি মহারথী লিগ ওয়ান প্লেয়ার অফ দ্য ইয়ার হয়ে জানিয়ে দিলেন যে আগামী মৌসুমে তাঁকে কোন ক্লাবে দেখা যাবে। ২৪ বছরের বিশ্বকাপ জয়ীকে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই টার্গেট করেছিল রিয়াল মাদ্রিদ। তবে রিয়াল সমর্থকদের আপাতত বুক ভেঙে দিলেন পিএসজি কিংবদন্তি।

এমবাপে জানিয়ে দিলেন যে, তিনি থাকছেন ফ্রান্সেই। খেলবেন পিএসজি-র হয়েই। পুরস্কার নেওয়ার পর এমবাপে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর ফুটবল গ্রহের সবচেয়ে বড় তারকা এমবাপে।

ফ্রান্স নক্ষত্র বলেন, ‘আগামী বছর আমি পিএসজি-তেই খেলব। আমার এখনও চুক্তি রয়েছে। আমি আমার চুক্তির প্রতি শ্রদ্ধাশীল।’

গত মার্চে এমবাপে পিএসজি-র সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এই লিগ ওয়ানেই পিএসজি খেলতে নেমেছিল নানতেসের বিরুদ্ধে। ঘরের মাঠ পার্স দেস প্রিন্সেসে ৪-২ জয়ের রাতেই এমবাপে লিখেছিলেন ইতিহাস। ম্যাচের ৯২ মিনিটে এমবাপের পা থেকে এসেছিল গোল। আর পিএসজি-র হয়ে এটিই হয়ে যায় তাঁর ২০১তম গোল। ১৯৭০ সালে তৈরি হয় পিএসজি। ৫২ বছরের পুরনো ক্লাবে একমাত্র একজন ফুটবলারই গোলের ডাবল সেঞ্চুরি করতে পেরেছিলেন। তিনি এডিনসন কাভানি। উরুগুয়ের স্ট্রাইকারের ঝুলিতে ছিল কাঁটায় কাঁটায় ২০০ গোল। এমবাপে তাঁর গদি কেড়েই বসলেন সিংহাসনে। এমবাপে-কাভানির পর রয়েছেন জালাটন ইব্রাহিভোমিচ। ইব্রা করেছিলেন ১৫৬ গোল। এরপর চারে নেইমার জুনিয়র। ব্রাজিলের পোস্টারবয় করেছেন ১১৮ গোল। পাঁচে পর্তুগালের পেদ্রো মিগুয়েল পাউলেতা। তিনি পিএসজি-র জার্সিতে করেছিলেন ১০৯ গোল। এমবাপে দেশের জার্সির মতোই ক্লাবের জার্সিতেও ঝলসে ওঠেন। পিএসজি-তে প্রায় প্রতি ম্যাচেই রাখেন নিজের অবদান।

সর্বশেষ পাওয়া সংবাদ