মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
জাতীয়

হাড়কাঁপানো শীতে জবুথবু শ্রীমঙ্গল, তাপমাত্রা ৬.৬

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: হাড়কাঁপানো কনকনে শীতে জবুথবু হয়ে পড়েছে চায়ের রাজধানী ও পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জনজীবন।

শনিবার (২১ জানুয়ারি) ভোর ৬টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে তীব্র এ শীতে প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। এতে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া দিনমজুর মানুষ। ভোর থেকেই এলাকার বিভিন্ন মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষদের।

দিনমজুর সালাম মিয়া জানান, ঘন কুয়াশা ও তীব্র শীত সকাল থেকে। এরপর বাতাস শীতের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। তারপরও শীত উপেক্ষা করেই পেটের তাগিদে কাজের সন্ধানে বের হতে হচ্ছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, মৌলভীবাজারে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। কনকনে ঠান্ডা বাতাসও বইছে। শ্রীমঙ্গলে সকাল ৬টার দিকে তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ