সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ সালমান ছোট বোনকে ডুবতে দেখে পুকুরে ঝাঁপ বড় বোনের, দু'জনের মৃত্যু শিশু আসমা ধর্ষণ ও হত্যার দায়ে চাচাতো ভাইয়ের মৃত্যুদন্ড অধরাই রয়ে গেল বিশ্বকাপ - আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার শনিবারের মধ্যে বেসরকারি ক্লিনিকে লেবার রুম বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী ১২ জুলাই সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা প্রজ্ঞাপন জারি - নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের আরও ৭৭ জন বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই সিরাজগঞ্জে সব সরকারি সিসি ক্যামেরা বিকল নিউইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত
advertisement
জাতীয়

নিজস্ব মুদ্রায় ভারতের সাথে ব্যবসা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর

কর্পোরেট সংবাদ ডেস্ক: বাংলাদেশ ও ভারতের নিজস্ব মুদ্রা বিনিময়ের মাধ্যমে দু’দেশের মধ্যে ব্যবসা সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশি টাকা ও ভারতীয় রুপি বিনিময়ের মাধ্যমে আমাদের মধ্যে ব্যবসা করতে পারি। এটি ইতোমধ্যেই শুরু হয়েছে। তবে ব্যবসা সম্প্রসারিত করতে এটিকে আমাদের আরও বাড়াতে হবে।’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ এখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি) ২০২৪-এর সাইডলাইনে কনফারেন্স ভেন্যু হোটেল বেইরিশার হফে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বৈঠক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন ডলারের মতো অন্যান্য মুদ্রার ওপর নির্ভরশীলতা কমাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জয়শঙ্কর নিজস্ব মুদ্রার মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে ব্যবসা সম্প্র্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে এবং দু’দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে তা অন্য উচ্চতায় উন্নীত হয়েছে।

‘দু’দেশের মধ্যে সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘বৈঠকে দুই নেতা বিভিন্ন নিয়ে আলোচনা করেন।’

ড. হাছান জয়শঙ্করকে উদ্ধৃত করে বলেন, ‘আগামী দিনগুলোতে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।’
জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া ও প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো. নূর এলাহী মিনা ব্রিফিংকালে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখে পৌঁছেন। সফর শেষে আগামীকাল রাতে তার মিউনিখ ত্যাগ করার এবং ১৯ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ