সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
শনিবারের মধ্যে বেসরকারি ক্লিনিকে লেবার রুম বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী ১২ জুলাই সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা প্রজ্ঞাপন জারি - নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের আরও ৭৭ জন বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই সিরাজগঞ্জে সব সরকারি সিসি ক্যামেরা বিকল নিউইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলা শুরু রোনালদোর 'লাস্ট ড্যান্স' নাকি ইয়ামালের রাজত্ব? টেক্সাসে আজ ফুটবল বিশ্বের চোখ!
advertisement
জাতীয়

মিয়ানমারের ৩৩০ জনকে সমুদ্রপথে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমারে সংঘাতের জেরে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা, সীমান্তরক্ষী বাহিনীর সদস্য, শুল্ক কর্মকর্তাসহ ৩৩০ জনকে সমুদ্রপথে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে মিয়ানমারের ৩৩০ নাগরিককে কক্সবাজারের ইনানী নৌ-বাহিনীর জেটিঘাটে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে তাদের ঘুমধুম উচ্চ বিদ্যালয় থেকে এ ঘাটে আনা হয়। সেখান থেকে তাদের কর্ণফুলী এক্সপ্রেস জাহাজে করে নেওয়া হবে গভীর সাগরে। যেখানে অবস্থান করছে মিয়ানমার নৌ-বাহিনীর আরেকটি জাহাজ। সেই জাহাজের মাধ্যমে স্বদেশে ফেরত যাবেন মিয়ানমারের নাগরিকরা।

জানা গেছে, সকাল আটটার দিকে অনুষ্ঠিত হবে দুই দেশেব মধ্যে সংক্ষিপ্ত বৈঠক। তারপর স্বাস্থ্যপত্র দিয়ে তাদের জাহাজে তোলা হবে। হস্তান্তর প্রক্রিয়া শেষে কোস্টগার্ড তাদের নিয়ে গভীর সমুদ্রে অবস্থানরত মিয়ানমারের জাহাজের উদ্দেশে রওনা হবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ