রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ ঘরে ঢুকে যুবককে জবাই করে হত্যার অভিযোগ ছোট ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে বাড়ছে ভুয়া এআইভিত্তিক সাইবার হামলা: ক্যাসপারস্কি বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার আইসিএসবি’র ‘মাস্টারিং ব্যাংকঅ্যাস্যুরেন্স’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
advertisement
জাতীয়

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখবো: পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সিগারেট বর্জ্য পরিবেশের উপর কি রূপ প্রভাব ফেলে, তার তথ্য-উপাত্ত সংগ্রহ করে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে সচিবালয়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাতকালে এ কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী।

পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে আইন সংশোধনের প্রক্রিয়ায় ইতিবাচক ও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এ সময় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিবাদন জানান ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।

সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন- ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রী কিডস এর লীড পলিসি এ্যাডভাইজার মোস্তাফিজুর রহমান, ঢাকা আহ্ছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম ও প্রোগ্রাম অফিসার সাবিহা সুলতানা।

সর্বশেষ পাওয়া সংবাদ