রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ ঘরে ঢুকে যুবককে জবাই করে হত্যার অভিযোগ ছোট ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে বাড়ছে ভুয়া এআইভিত্তিক সাইবার হামলা: ক্যাসপারস্কি বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার আইসিএসবি’র ‘মাস্টারিং ব্যাংকঅ্যাস্যুরেন্স’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
advertisement
জাতীয়

সংসদে ৬৭ শতাংশ ব্যবসায়ী, ৯০ শতাংশ কোটিপতি: সুজন

নিজস্ব প্রতিবেদক: এবারের সংসদে অন্যবারের চেয়ে ব্যবসায়ী ও কোটিপতি এমপির সংখ্যা বেশি বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সদ্য শেষ হওয়া নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের হলফনামার তথ্য বিশ্লেষণ করে সুজন জানায়, দ্বাদশ সংসদে নতুন বিজয়ীদের প্রায় ৬৭ শতাংশ ব্যবসায়ী এবং প্রায় ৯০ শতাংশই কোটিপতি।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে এক অনলাইন সংবাদ সম্মেলনে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার জানান, নির্বাচিত ২৯৯ জন সংসদ সদস্যের মধ্যে ২০০ জনের পেশা ব্যবসা। শতকরা হিসেবে যা ৬৬ দশমিক ৮৯ শতাংশ। যেখানে একাদশ জাতীয় সংসদে ব্যবসায়ী ছিলেন ১৮৫ জন বা মোট সংসদ সদস্যের ৬১ দশমিক ৬৬ শতাংশ।

সুজনের প্রকাশিত তথ্যে আরও জানা যায়, নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ২৬৯ জনের রয়েছে ১ কোটি টাকার বেশি সম্পদ। যা শতকরা হিসাবে ৮৯ দশমিক ৯৭ শতাংশ। যেখানে একাদশ জাতীয় সংসদে ২৪৭ জন বা ৮২ দশমিক ৩৩ শতাংশ সংসদ সদস্যের ছিল ১ কোটি টাকার বেশি সম্পদ।

আরও জানানো হয়, একাদশ সংসদের তুলনায় দ্বাদশ সংসদে এবার উচ্চশিক্ষিতের সংখ্যা কিছুটা বেড়েছে। আগে যেখানে এর হার ছিল ৮১ শতাংশ সেখানে এবারের হার ৮২ দশমিক ৬০ শতাংশ।

নির্বাচন কমিশন হলফনামার তথ্য যাচাই-বাছাই করে না উল্লেখ করে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সব তথ্যের মূল ভিত্তি হলো প্রার্থীদের দেয়া হলফনামা। হলফনামায় অনেক ক্ষেত্রে তথ্য গোপন এবং বিভ্রান্তিমূলক তথ্য আছে। যে উদ্দেশ্যে আদালত প্রার্থীদের হলফ নামায় তথ্য দিতে বাধ্য করেছিলেন, তার উদ্দেশ্য পূরণ হচ্ছে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একপক্ষীয় হয়েছে উল্লেখ্য করে সুজন সম্পাদক আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে আছে যথার্থ বিকল্প থাকা, সবার জন্য সমতল ক্ষেত্র থাকা, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ফলাফল কী হবে, তা অজানা থাকা, ক্ষমতার রদবদলের সুযোগ থাকা ইত্যাদি। এর মধ্যে এবারে নির্বাচনে অনেক বৈশিষ্ট্য ছিল না।

সর্বশেষ পাওয়া সংবাদ