রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ ঘরে ঢুকে যুবককে জবাই করে হত্যার অভিযোগ ছোট ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে বাড়ছে ভুয়া এআইভিত্তিক সাইবার হামলা: ক্যাসপারস্কি বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার আইসিএসবি’র ‘মাস্টারিং ব্যাংকঅ্যাস্যুরেন্স’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
advertisement
জাতীয়

প্রধানমন্ত্রীকে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের অভিনন্দন

কর্পোরেট সংবাদ ডেস্ক: নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা সাভেদ্রা ও ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিল্লো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা এক অভিনন্দন বার্তায় নিকারাগুয়ার প্রেডিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট উভয়েই বলেছেন, ‘গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় আমরা আমাদের দেমেল জনগণ ও পরিবার এবং পুনর্মিলন ও জাতীয় ঐক্যের সরকারের পক্ষ থেকে আপনাকে আমাদের আন্তরিক ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’ সূত্র বাসস।

তারা আরো বলেন, ‘আমরা এই নতুন মেয়াদে আপনার ও আপনার সরকারের সাফল্য কামনা করি এবং আমরা নিশ্চিত যে, আপনি বাংলাদেশের জনগণের পরিবারের কল্যাণে নতুন সাফল্য অর্জন করবেন।’

উভয় নেতা আরো বলেন, ‘প্রশংসা ও শ্রদ্ধার সাথে আমরা আমাদের ভ্রাতৃত্ব ও সংহতির ঐতিহাসিক সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য আমাদের আগ্রহের পুনরাবৃত্তি করছি।’

সর্বশেষ পাওয়া সংবাদ