রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ ঘরে ঢুকে যুবককে জবাই করে হত্যার অভিযোগ ছোট ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে বাড়ছে ভুয়া এআইভিত্তিক সাইবার হামলা: ক্যাসপারস্কি বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার আইসিএসবি’র ‘মাস্টারিং ব্যাংকঅ্যাস্যুরেন্স’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
advertisement
জাতীয়

আরব আমিরাত গেলেন সেনাপ্রধান

কর্পোরেট সংবাদ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের আমন্ত্রণে সেনাপ্রধানের এই সফর।

রোববার (২১ জানুয়ারি) দিনগত মধ্যরাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আগামী ২৩-২৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘ইউমেক্স- ২০২৪’ এবং ‘সিমটেক্স- ২০২৪’ প্রদর্শনীতে অংশ নেবেন।

পাশাপাশি তিনি বিভিন্ন দেশ থেকে আগত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সেসময় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তিনি।

সফর শেষে আগামী ২৫ জানুয়ারি দেশে ফিরবেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সর্বশেষ পাওয়া সংবাদ