রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা
advertisement
জাতীয়

শেখ হাসিনাকে বেলারুশের প্রধানমন্ত্রীর অভিনন্দন

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বেলারুশের প্রধানমন্ত্রী রোমান গোলভচেঙ্কো।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে তিনি বলেন, “বেলারুশ প্রজাতন্ত্র সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, আমি আপনাকে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।”

রোমান গোলভচেঙ্কো বলেন, “আপনার নেতৃত্ব ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সঠিক কৌশলের জন্য এটি নিঃসন্দেহে আপনার প্রতি বাংলাদেশের জনগণের গভীর আস্থার প্রমাণ।” তিনি বলেন, “আনন্দের সঙ্গে উল্লেখ করা যায় যে রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক ক্ষেত্রে সহযোগিতাকে আরও সফলভাবে শক্তিশালী করার জন্য পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আমাদের বন্ধুত্বপূর্ণ দু’টি দেশের মধ্যে সংলাপ পরিচালিত হয়।”

বেলারুশের প্রধানমন্ত্রী বলেছেন, তিনি দৃঢ় আস্থাশীল যে উভয় দেশের নাগরিকদের কল্যাণে বেলারুশের তৈরি রাস্তা নির্মাণের যন্ত্রপাতি, যাত্রীবাহী বৈদ্যুতিক যান এবং ট্রাক্টর সরবরাহের পাশাপাশি ওষুধ, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অব্যাহত সহযোগিতা ফলপ্রসূ দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে অবদান রাখবে। তিনি বলেন, “আমি এই সুযোগে একটি সুবিধাজনক সময়ে বেলারুশ ভ্রমণের জন্য আপনাকে পুনরায় আমন্ত্রণ জানাচ্ছি।”

রোমান গোলভচেঙ্কো সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সুখ এবং দায়িত্বশীল পদে সাফল্য কামনা করেন। সূত্র-বাসস।

আরও পড়ুন:

প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টার দায়িত্ব বণ্টন

সর্বশেষ পাওয়া সংবাদ