রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে - বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ"
advertisement
জাতীয়

৭ ফেব্রুয়ারি ভারত সফরে যাবেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্ক‌রের আমন্ত্রণে আগামী ৭ ফেব্রুয়ারি নয়াদিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর হবে।

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ভারত সফরে যাচ্ছি আগামী ৭ ফেব্রুয়ারি। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সেখানে যাবো। সম্ভবত সফরটা তিনদিনের জন্য। এখনো চূড়ান্ত হয়নি। তবে ৭ ফেব্রুয়ারি যাচ্ছি।

সফরে আলোচনায় কোন বিষয়গুলো থাকবে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, এখনো রেডি (প্রস্তুত) হয়নি। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাতের বিষয়টি এখনো ঠিক হয়নি বলেও জানান তিনি।

উগান্ডার রাজধানী কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার একটি ফ্লাইটে ঢাকা ছাড়ার প্রস্তুতি ছিল পররাষ্ট্রমন্ত্রীর। তবে আবহাওয়াজনিত কারণে উগান্ডা যাওয়া হয়নি তার। আজ রাতে উগান্ডায় উদ্দেশে ফের ঢাকায় ছাড়ার কথা রয়েছে মন্ত্রীর।

ন্যাম সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠকের কথা ছিল হাছান মাহমুদের। আবহাওয়াজনীত কারণে উগান্ডায় যেতে না পারায় আজ আর বৈঠকটি হয়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ