রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
জাতীয়

এক বছরে সড়কে ঝরেছে ৭৯০২ প্রাণ

নিজস্ব প্রতিবেদক: ২০২৩ সালে সারাদেশে সড়ক দুর্ঘটনায় সাত হাজার ৯০২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ২ হাজার ১৫২ জনের। আজ রোববার (১৪ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

দুর্ঘটনা প্রতিবেদনে বলা হয়, সারাদেশে ৬ হাজার ২৬১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৭ হাজার ৯০২ জন নিহত এবং ১০ হাজার ৩৭২ জন আহত হয়েছেন। এ ছাড়া একই সময় রেলপথে ৫২০টি দুর্ঘটনায় ৫১২ নিহত এবং ৪৭৫ জন আহত হন। নৌ-পথে ১৪৮টি দুর্ঘটনায় ৯১ জন নিহত এবং ১৫২ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে চালক এক হাজার ৫২৬ জন, নারী ৬৪৭ জন, শিশু ৪৬৬ জন, শিক্ষার্থী ৪১৬ জন, শিক্ষক ৮১ জন, পরিবহন শ্রমিক ২৬০ জন, বীর মুক্তিযোদ্ধা ১৩ জন, সাংবাদিক ১৫ জন, প্রকৌশলী ৮ জন, আইনজীবী ৭ জন, চিকিৎসক ২২ জন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ৭৭ জন, সেনাসদস্য ১৬ জন, পুলিশ সদস্য ৪০ জন, বিজিবি সদস্য ৭ জন, নৌ-বাহিনীর সদস্য তিনজন, আনসার সদস্য তিনজন এবং ফায়ার সার্ভিসের দুই সদস্য রয়েছেন।

বিভাগভিত্তিক সবচেয়ে বেশি ১ হাজার ৭১২ জনের মৃত্যু হয়েছে ঢাকায়। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১ হাজার ২০৫ জন, খুলনা বিভাগে ৭৬৪ জন, বরিশাল বিভাগে ৩৭৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪৬৪ জন, সিলেট বিভাগে ৪০৩ জন, রংপুর বিভাগে ৬২৬ জন এবং রাজশাহী বিভাগে ৭৯৩ জনের মৃত্যু হয়।

সংবাদ সম্মেলনে এ সময় যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে সড়ক দুর্ঘটনার বেশ কিছু কারণ এবং সড়ক দুর্ঘটনা রোধে সুপারিশমালা তুলে ধরা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ