রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
জাতীয়

প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নিয়োগ দিলেন রাষ্ট্রপতি

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন তিনি। আজ বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সংবিধানের নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি।

নিয়ম অনুযায়ী সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্যকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। একইসঙ্গে তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি দিয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, নতুন মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে বলে গণ্য হবে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। টানা চতুর্থবারের মতো জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটি। আর পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা।

সর্বশেষ পাওয়া সংবাদ