রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
জাতীয়

২৯৮টি আসনের মধ্যে আ.লীগ ২২২, জাপা ১১ ও স্বতন্ত্র ৬২

কর্পোরেট সংবাদ ডেস্ক : উৎসব-মুখর পরিবেশে অনুষ্ঠিত ১২তম সাধারণ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিপুল বিজয় অর্জন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে, দল হিসেবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের জন্য পঞ্চম এবং দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য টানা চতুর্থবারের মতো সরকার গঠন ও পরিচালনার পথ সুগম হোল।

নির্বাচন কমিশন এ পর্যন্ত ৩০০টি সংসদীয় আসনের মধ্যে অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত ২৯৮টি আসনের ফলাফল অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

বেসরকারি ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগ এককভাবে ২২২টি আসন এবং জাতীয় পার্টি ১১টি আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা দ্বিতীয় সর্বোচ্চ ৬২টি আসন এবং জাসদ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি একটি করে আসন পেয়েছে।

এর আগে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে নওগাঁ-২ আসনে ভোট স্থগিত করা হয়। একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকায় ময়মনসিংহ-৩ আসনের ফল পরবর্তীতে ঘোষণা করবে ইসি।

গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে ১১টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসন পেয়েছেন ।

দেশের দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক ভোটদাতা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে নির্বাচন কমিশন কর্মকর্তারা জানিয়েছেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট নির্বাচনে জয়লাভ করেছে।

বিদেশি পর্যবেক্ষক ও স্বাধীন নির্বাচন পর্যবেক্ষণকারী দলগুলো জানিয়েছে, বিশ্বমান বজায় রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা তার গতিশীল নেতৃত্ব এবং বৈশ্বিক ভাবমূর্তি নিয়ে টানা ৪র্থ মেয়াদে দেশ পরিচালনার জন্য প্রস্তুত হয়েছেন।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটগ্রহণ চলাকালে আইন প্রয়োগকারী সংস্থার কয়েক লাখ সদস্য নিরাপত্তা ও শৃঙ্খলা রজায় রাখার দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন:

নির্বাচনে ভোট পড়েছে ৪১.৮ শতাংশ: সিইসি

যেসব আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী

মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, এই বিজয় জনগণের : শেখ হাসিনা

সর্বশেষ পাওয়া সংবাদ