রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
জাতীয়

নওগাঁ-২ আসনে ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের স্বতন্ত্র (ঈগল) প্রার্থী আমিনুল হক গত ২৯ ডিসেম্বর ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে ওই দিনই ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত করে ইসি। এর ফলে ৭ জানুয়ারি দেশে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হয়।

সোমবার নির্বাচন কমিশন (ইসি) থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন বলা হয়, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনি এলাকা ৪৭, নওগাঁ-২ আসনের বৈধভাবে মনোনীত প্রার্থী আমিনুল হকের মৃত্যুজনিত কারণে গত ২৯ ডিসেম্বর নির্বাচন কমিশন ওই আসনের ভোট স্থগিত করে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১১ অনুচ্ছেদের (১) দফার বিধান অনুসারে ওই আসনে নির্বাচনের জন্য সোমবার পুনরায় তফসিল ঘোষণা করেছে ইসি।’

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৮ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২৬ জানুয়ারি এবং ভোটগ্রহণহ হবে ১২ ফেব্রুয়ারি।

সর্বশেষ পাওয়া সংবাদ