রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
জাতীয়

৭ ঘণ্টায় ভোট পড়েছে ২৭ শতাংশ: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টায় সারা দেশে গড়ে ২৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। আজ রোববার (৭ জানুয়ারি) বিকেলে আগারগাওঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি সচিব জানান, সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সারাদেশে গড়ে ২৭ শতাংশ ভোট পড়েছে। তার মধ্যে ঢাকায় ২৫ শতাংশ, চট্টগ্রাম ২৭ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ। এছাড়াও ময়মনসিংহে ২৯ শতাংশ, রংপুরে ২৬ শতাংশ, বরিশাল ৩১ শতাংশ এবং সিলেটে ২২ শতাংশ ভোট পড়েছে।

তিনি আরও বলেন, বিকেল সাড়ে ৪টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে পুরো কমিশন ব্রিফ করবে এ নির্বাচনে ভোটগ্রহণ নিয়ে।

এ পর্যন্ত মোট সবশেষ ৭টি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। ১৫ জন জালভোটের কারণে শাস্তি পেয়েছেন, তার মধ্যে প্রিজাইডিং অফিসারও আছেন বলেও জানান তিনি।

এখন পর্যন্ত একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে যা গণমাধ্যমের সূত্রে আমরা জানতে পেরেছি বলেও জানান তিনি।

এর আগে তিনি জানান, সারা দেশে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় গড়ে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে।

প্রসঙ্গত, সংসদ নির্বাচনে আজ ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজকের নির্বাচনে এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। সারা দেশে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি, আর ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।

সর্বশেষ পাওয়া সংবাদ