রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
জাতীয়

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য কাজ করছে র‍্যাব

গাজীপুর প্রতিনিধি : র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১ এর লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমদ বলেছেন, নির্বাচনের আগে যেন আইনশৃঙ্খলা কোন অবস্থাতেই অবনতি না হয় এবং নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য কাজ করছে র‍্যাব।

শনিবার (৬ জানুয়ারি) সকালে গাজীপুর প্রেসক্লাবের সামনে র‍্যাব-১ এর লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমদ এসব কথা বলেন।

তিনি বলেন, যারা নাশকতা করে তাদেরকে প্রতিহত করার জন্য কাজ করছে র‍্যাব। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে র‍্যাবের এলিট ফোর্স দিনব্যাপী তাদের কার্যকলাপ অব্যাহত রেখেছেন। যেকোনো ধরনের নাশকতাকে প্রতিহত করার জন্য র‍্যাবের যে স্পেশাল ফোর্স, কমান্ডো টিম, ডগ স্কোয়ার্ড টিম,এমনকি হেলিকপ্টার পর্যন্ত প্রস্তুত আছে।

এসময় তিনি আরো বলেন, নির্বাচনকালীন সময়ে যে কোন ধরনের অপতৎপরতা এবং অপকর্মকে প্রতিহত করার জন্য রিটার্নিং কর্মকর্তার আদেশে যে কোনো নিরাপত্তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এছাড়াও নির্বাচন পরবর্তী সময়ে নাগরিকদের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য র‍্যাব সর্বদা প্রস্তুত রয়েছে।

গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুরে ১০টি র‍্যাবের টহল টিম কাজ করছে।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণ করার জন্য নির্বাচন কমিশন ও বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‍্যাব স্ট্রাইকিং এবং মোবাইল ফোর্স হিসেবে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে।

সর্বশেষ পাওয়া সংবাদ