সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
জাতীয়

আমাদের নির্বাচন নিয়ে বিদেশিদের মতামতের দরকার নেই: পররাষ্ট্রমন্ত্রী

কর্পোরেট সংবাদ ডেস্ত : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাদের দেশের নির্বাচন নিয়ে বিদেশিদের মতামতের দরকার নেই। আমরা একটা স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। আমাদের নির্বাচন ভালো কি মন্দ হবে, সেটা ঠিক করবে জনগণ।

শনিবার (১৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি স্টাডিজ বিভাগের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে গণতন্ত্র ও মানবাধিকার দুটোই আছে। বিদেশিদের আমাদের গণতন্ত্র শেখানোর প্রয়োজন নেই। আওয়ামী লীগ সরকার বুলেটের মাধ্যমে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ ব্যালটের মাধ্যমে ক্ষমতায় এসেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ যথাসময়ে একটি স্বচ্ছ নির্বাচন করতে চায়। আমরা এমন দল না যে, কোনো বড় দলকে নির্বাচন করতে দেবে না। সবাইকে নিয়ে আমরা নির্বাচন করব।

দেশর অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বন্ধু দেশ বলে তারা (যুক্তরাষ্ট্র) আমাদের অনেক উপদেশ দেয়। আমরা এটাকে স্বাগত জানাই। বাংলাদেশ ভালো প্রস্তাব পেলে সেটা গ্রহণ করে। আমরা যেটা ভালো সেটা গ্রহণ করি। এতে করে আমাদের অর্জন বাড়ে।’

মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন অ্যাসিসটেন্ট সেক্রেটারি ডোনাল্ড লু’র বাংলাদেশ সফরে আলোচনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আমাদের যেসব ইস্যু আছে সেগুলো তুলে ধরব। তারা তাদের ইস্যুগুলো তুলবে।

আরও পড়ুন:

২০৪১ সালের মধ্যে আমরা উন্নত-সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী

লিগ্যাল এইডের মাধ্যমে ১১৭ কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছেন বিচার প্রার্থীগণ

সর্বশেষ পাওয়া সংবাদ