সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম
দুর্গাপূজায় টানা ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক গ্রিডের চেয়ে সৌরবিদ্যুতে ইউনিট প্রতি ৫-৬ টাকা সাশ্রয় সম্ভব, মিলবে পরিবেশগত সুফল অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ১৭১ কোটি টাকা লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজের সফল 'সেবা সপ্তাহ ২০২৬' উদযাপন দুর্গাপূজার ছুটিতে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ ১৯ অক্টোবর খুলে দেওয়া হবে ওসমানী উদ্যান : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এশিয়ার ডিজিটাল নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াল ক্যাসপারস্কি সম্মিলিত ইসলামী ব্যাংকে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
advertisement
জাতীয়

জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের চিকিৎসক দল ঢাকায়

কর্পোরেট সংবাদ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে চোখে গুরুতর আঘাতপ্রাপ্তদের চিকিৎসা সেবা দিতে সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিনগত রাতে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

জানা গেছে, ঢাকায় সফররত চিকিৎসক দল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার, ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল ও আলেক্সেন্ডার হাসপাতাল থেকে এসেছেন।

১ ও ২ ফেব্রুয়ারি তারা রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ আই হাসপাতালে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহত চক্ষুরোগীদের চিকিৎসা দেবেন।

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ চিকিৎসাসেবা চলবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ