শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
জাতীয়

রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ হয়েছে, আর সম্ভব নয়: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি ইতোমধ্যে পূরণ করা হয়েছে। এর বাইরে আর কোনো দাবি মানা সম্ভব নয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা বলেন, রেলের কিছু কর্মচারীদের কিছু দাবি ছিল। বেশ কিছুদিন আগেই তাদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে। তারপরও তারা কেন আন্দোলন করছে সেটি তাদের ব্যাপার। প্রত্যেকের একাধিক দাবি-দাওয়া থাকে। আমাদের সম্পদের হিসাবে অন্যান্য সংস্থাকেও যেটুকু সম্ভব দেয়া হয়েছে। তারা যদি বলে সব একবারে দিতে হবে, সেক্ষেত্রে বুঝতে হবে অর্থের সংকুলান তো করতে হবে। যৌক্তিক দাবি থাকলে অর্থ মন্ত্রণালয় সাধারণত মানা করে না।

তিনি আরো বলেন, রেলওয়ের আন্দোলনরত রানিং স্টাফদের ওভারটাইমসহ কিছু বিষয়ে ৮ থেকে ১০ দিন আগেই বরাদ্দ দেয়া হয়েছে। গ্র্যাচুইটিসহ আরও দাবি আছে। হঠাৎ করেই এত অর্থের সংকুলান করা কঠিন।

ওভারটাইমের ইস্যু সমাধান করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, রেলের কর্মচারীদের ওভারটাইম ইস্যু সমাধান করা হয়েছে। এখন যদি বলে পেনশন, গ্রাচ্যুইটি যোগ করতে হবে; তো অন্যান্য সংস্থারও তো অনেক দাবি আছে। সব দাবি তা পূরণ করা সম্ভব না। অর্থনৈতিক অবস্থা বিবেচনা করতে হবে।

জানা গেছে, অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়ায় কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। সোমবার রাত ১২টার আগে কমলাপুর থেকে ট্রেন ছেড়ে গেলেও মধ্যরাত থেকে শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা।

এর আগে, সোমবার রেল ভবনে বৈঠকের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন রানিং স্টাফরা। রেলওয়ের কর্মীদের অভিযোগ, দিনে ৮ ঘণ্টার জায়গায় রানিং স্টাফদের কাজ করতে হয় ১৫ থেকে ১৮ ঘণ্টা। রেলের নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরির দাবি জানানোর পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

আরও পড়ুন:

যাত্রীদের জিম্মি করে আন্দোলন দুঃখজনক: রেল উপদেষ্টা

সর্বশেষ পাওয়া সংবাদ