সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম
ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস অর্থনীতিতে নোবেল পেলেন দুই অর্থনীতিবিদ রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, শুরু ২১ জানুয়ারি জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের তাগিদ - প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ জ্বালানি খাতে ব্যয়ের চাপ সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ গ্রিডের চেয়ে সৌরবিদ্যুতে ইউনিট প্রতি ৫-৬ টাকা সাশ্রয় সম্ভব, মিলবে পরিবেশগত সুফল দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক-শেয়ারবাজার তালা ভেঙে নিজ কার্যালয়ে ঢুকলেন চুয়েটের নতুন ভিসি
advertisement
জাতীয়

কঙ্গোতে নিরাপদে আছে বাংলাদেশী শান্তিরক্ষীরা: আইএসপিআর

কর্পোরেট সংবাদ ডেস্ক : ডি আর কঙ্গোতে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশী সকল শান্তিরক্ষী নিরাপদ রয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

বার্তায় বলা হয়েছে, ডি আর কঙ্গোতে দায়িত্ব পালনকারী বাংলাদেশী সকল শান্তিরক্ষীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

সম্প্রতি মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের ১৩ জন বিদেশি শান্তিরক্ষী নিহত হন। নিহত শান্তিরক্ষীদের ৯ জনই দক্ষিণ আফ্রিকার।

রোববার (২৬ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনী বলেছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় গোমা শহরে বিদ্রোহী যোদ্ধাদের অগ্রযাত্রাকে ব্যর্থ করে দেওয়ার সময় আমাদের ৯ জন সৈন্য মারা গেছেন। এ ছাড়া নিহত বাকি শান্তিরক্ষীদের তিনজন মালাউইয়ান এবং একজন উরুগুয়ের সৈন্যও রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ