মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
Price Sensitive Information of Apex Tannery Ltd. ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস অর্থনীতিতে নোবেল পেলেন দুই অর্থনীতিবিদ রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, শুরু ২১ জানুয়ারি জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের তাগিদ - প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ জ্বালানি খাতে ব্যয়ের চাপ সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ গ্রিডের চেয়ে সৌরবিদ্যুতে ইউনিট প্রতি ৫-৬ টাকা সাশ্রয় সম্ভব, মিলবে পরিবেশগত সুফল দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক-শেয়ারবাজার
advertisement
জাতীয়

কারিগরি শিক্ষাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের যোগানের আহ্বান আসিফ নজরুলের

নিজস্ব প্রতিবেদক : প্রশিক্ষণার্থীদের কারিগরি শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও বিদেশে কর্মসংস্থানের যোগানের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থাকে আরো সমৃদ্ধ এবং উন্নত করে গড়ে তোলার আহ্বান জানান বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিনোদপুর এলাকায় অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এ আহবান জানান। সেই সাথে উপদেষ্টা প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের সাথে মত বিনিময় করেন।

image

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন -প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জনাব রুহুল আমিন, মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াংকা, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, এএসপি (সিংগাইর সার্কেল) নাজমুল হাসান, সিংগাইর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হাজরা খাতুন, সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক ও অর্ধশতাধিক প্রশিক্ষণার্থীরা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ