শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
সিরিজ শুরুর আগে বড় ধাক্কা - প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হার বাংলাদেশের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনবে সরকার চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রিস উপকূলে দুই শতাধিক অবৈধ অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপ শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন
advertisement
জাতীয়

সিংগাইর থানার পুলিশ পরিদর্শক ও এসআই ক্লোজ

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন ও উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামকে ক্লোজ করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন দুই পুলিশ কর্মকর্তা ক্লোজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, আমি গোপনীয়ভাবে দু’জনকে ক্লোজ করেছি, কারণ বলা যাবে না।

অন্যদিকে সংশিষ্ট সূত্র জানিয়েছেন, জনৈক প্রবাসীর স্ত্রীর পরকীয়া কান্ডে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া নারী চাঁদনী আক্তারের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেয়ায় পুলিশ পরিদর্শক মো. মোশাররফ হোসেনকে ক্লোজ করা হয়েছে। অপরদিকে,এসআই মো. রফিকুল ইসলামের ক্লোজের বিষয়টি জানা যায়নি।

পুলিশ কর্মকর্তাদ্বয়ের ক্লোজের কারণ প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) নাজমুল হাসান বলেন, ক্লোজের অর্ডার হয়েছে শুনেছি, অফিসিয়ালি কাগজ হাতে পাইনি।

সর্বশেষ পাওয়া সংবাদ