শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
বোয়েসেলের নতুন রেকর্ড - বিদায়ী অর্থবছরে সর্বোচ্চ ১৯,১৯৭ কর্মী বিদেশে প্রেরণ কনসার্টে মাথায় বোতল আঘাত: যা বললেন সংগীতশিল্পী হাসান নোয়াখালীতে তিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার সিরিজ শুরুর আগে বড় ধাক্কা - প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হার বাংলাদেশের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনবে সরকার চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রিস উপকূলে দুই শতাধিক অবৈধ অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০
advertisement
জাতীয়

‘ব্যবসা গোটাতে চান উদ্যোক্তারা’ শিরোনামে খবরটি বিভ্রান্তিকর : সিএ প্রেস উইং

কর্পোরেট সংবাদ ডেস্ক : সোমবার (১৩ জানুয়ারি) দৈনিক কালের কণ্ঠে ‘ব্যবসা গোটাতে চান উদ্যোক্তারা’ শিরোনামে প্রকাশিত খবরটি বিভ্রান্তিকর বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, গত রোববার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নেতাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেউলিয়া আইনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে।

কিন্তু ‘কালের কণ্ঠ এই বৈঠকের পেছনের ধারণাটি বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বৈঠকে আলোচিত বিষয়গুলো সম্পর্কে প্রতিবেদন তৈরির ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল।’

পোস্টে বলা হয়, বৈঠকে অংশ নেওয়া সরকারের একজন মুখপাত্র বলেন, ‘বৈঠকে বাংলাদেশে একটি যথাযথ দেউলিয়া আইনের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা হয়েছে যাতে একজন উদ্যোক্তা ব্যর্থ হলে ব্যক্তিগতভাবে সবকিছু হারানোর আগেই বেরিয়ে আসতে পারেন।’

আরও বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো বা উন্নত দেশগুলোর মতো বাংলাদেশে কোনও সঠিক দেউলিয়া আইন নেই। ব্যবসায়ী এবং চেম্বার গ্রুপগুলো দীর্ঘদিন ধরে এমন একটি দেউলিয়া আইনের দাবি করে আসছে যা তাদের চাহিদা পূরণে সক্ষম হবে। সূত্র-বাসস।

আরও পড়ুন:

বাংলাদেশিদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে মালয়েশিয়ার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল

আগামী নির্বাচনকে এযাবৎকালের সেরা ও ঐতিহাসিক করতে চাই: প্রধান উপদেষ্টা

সর্বশেষ পাওয়া সংবাদ