শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
জাতীয়

হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সহিংসতা নিয়ে ভারতের তথ্য বিভ্রান্তিকর: প্রেস উইং

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে, তা বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে হিন্দুদের বিরুদ্ধে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে, তার প্রতিটির তদন্ত হচ্ছে বলেও জানানো হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’-এ এক পোস্টে তথ্য জানানো হয়।

ওই পোস্টে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে ও আনন্দবাজারসহ একাধিক ভারতীয় গণমাধ্যম শুক্রবার জানিয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বাংলাদেশে ২০২২ সালে ৪৭টি, ২০২৩ সালে ৩০২টি এবং ২০২৪ সালে ২ হাজার ২০০টি সহিংসতার ঘটনা ঘটেছে। তথ্যটি বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত।

স্বাধীন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের মতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার সংখ্যা ১৩৮টি, যাতে ৩৬৮টি বাড়ি-ঘরে হামলা হয়েছে এবং ৮২ জন আহত হয়েছেন।

এতে আরও বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি ঘটনার তদন্ত করছে এবং দোষীদের আইনের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৪ই আগস্ট থেকে ১০ই ডিসেম্বরের মধ্যে অন্তত ৯৭টি মামলা দায়ের করা হয়েছে এবং আগস্ট থেকে এ পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগে ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসব ঘটনার বেশিরভাগই ৫ই আগস্ট থেকে ৮ই আগস্টের মধ্যে ঘটেছে, যখন দেশে কোনো সরকার ছিল না। এসব হামলার বেশিরভাগই রাজনৈতিক কারণে ঘটেছে বলে ওই পোস্টে বলা হয়।

আরও বলা হয়, এই ধরনের অপরাধ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেয়া থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।

সর্বশেষ পাওয়া সংবাদ