শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
জাতীয়

গুমে জড়িত ২০ সেনা-পুলিশ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

কর্পোরেট সংবাদ ডেস্ক : গুমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া ২০ সেনা ও পুলিশ কর্মকর্তার পাসপোর্ট স্থগিতের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। গুমসংক্রান্ত তদন্ত কমিশনের দেয়া চিঠির সূত্র ধরে এই নির্দেশনা দেয়া হয়েছে।

আদেশে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আদেশে বলা হয়, গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির অনুরোধ অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে আরও ২০ জন সরকারি কর্মকর্তার গুমসংক্রান্ত ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ পাওয়া গেছে। তদন্তের প্রয়োজনে বর্ণিত ব্যক্তিরা যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সে লক্ষ্যে তাদের পাসপোর্ট স্থগিত করে দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সাবেক ও বর্তমান ওই ২০ সরকারি কর্মকর্তা হলেন- র‌্যাবের সাবেক ডিজি মোখলেছুর রহমান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও বেনজীর আহমেদ, র‌্যাবের সাবেক এডিজি (বর্তমানে গ্রেপ্তার) জিয়াউল আহসান ও কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, র‌্যাব-৭-এর সাবেক সিও লেফটেন্যান্ট কর্নেল মেফতা উদ্দিন আহমেদ, অতিরিক্ত ডিআইজি খন্দকার লুৎফুল কবির (সাবেক র‌্যাব সিও-৪) ও শাহাবুদ্দিন খান (সাবেক র‌্যাব সিও-১০), র‌্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব আলম, র‌্যাব-১১-এর সাবেক সিও লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।

এছাড়া আরও রয়েছেন র‌্যাব-১-এর সাবেক সিও লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম, সিটিটিসির প্রধান পলাতক এসবিপ্রধান মনিরুল ইসলাম ও ডিআইজি মো. আসাদুজ্জামান, ডিবিপ্রধান হারুন অর রশীদ, ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান, ডিবির সাবেক ডিসি মশিউর রহমান, সিটিটিসির সাবেক এডিসি তৌহিদুল ইসলাম, ডিজিএফআইর সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম ও মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুবুর রহমান সিদ্দিক।

সর্বশেষ পাওয়া সংবাদ