রবিবার, ০৯ আগস্ট ২০২৬
রবিবার, ০৯ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
জাতীয়

আওয়ামী লীগের আমলে বঞ্চিত ৭৫৪ জনকে পদায়নের সুপারিশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের শাসনামলে বঞ্চনা ও বৈষম্যের শিকার ৭৫৪ জনকে পদায়নের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি।

অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে ১১৯ জনকে সচিব, ৪১ জনকে সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদ ও ৫২৮ জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এদিকে ক্ষয়ক্ষতি কীভাবে পুষিয়ে দেওয়া যায়, তা নির্ধারণে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। যাদের তিন মাস সময় দেওয়া হয়।

পাঁচ সদস্যের ওই কমিটি এক প্রতিবেদনে ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত পদোন্নতিসহ নানাভাবে হেনস্তায় শিকার কর্মকর্তাদের সুযোগ-সুবিধা দিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ায় সুপারিশ করেছে।

কমিটিতে অর্থ বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব সদস্য হিসাবে কাজ করেছেন। এছাড়া কমিটিতে আইন মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিবকে সদস্য ছিলেন।

কমিটিকে সাচিবিক সহায়তা ও প্রয়োজনীয় সহায়তা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

সর্বশেষ পাওয়া সংবাদ