রবিবার, ০৯ আগস্ট ২০২৬
রবিবার, ০৯ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
জাতীয়

ভারত সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েনের খবরটি মিথ্যা: প্রেস উইং

কর্পোরেট সংবাদ ডেস্ক: সীমান্তে বাংলাদেশের ‘বায়রাক্তার টিবি২’ ড্রোন মোতায়েনের যে খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার (৭ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস’র ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। সেইসঙ্গে ভারতীয় মিডিয়ায় প্রকাশিত এ খবরটিকে বাংলাদেশের বিরুদ্ধে একটি সাজানো অভিযানের অংশ বলেও মন্তব্য করা হয়েছে এতে।

প্রেস উইং ফ্যাক্টস ইন্ডিয়া টুডের প্রতিবেদনের একটি স্ক্রিনশট পোস্ট করেছে, যার শিরোনাম বাংলাদেশ কি ‘বায়রাকতার টিবি ২’ ড্রোন মোতায়েন করেছে এবং ভারত কি প্রস্তুত?

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক ‘বায়রাকতার টিবি ২’ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।

মূলত এ ধরনের ড্রোনগুলো নজরদারি এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতার জন্য পরিচালনা করা হয়। ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’ অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েন উদ্বেগ আরও বাড়িয়েছে। এ জন্য বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত।

ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার (আইডিআরডব্লিউ) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ বছরের শুরুর দিকে তুরস্ক থেকে ১২টি বায়রাকতার টিবি ২ ড্রোনের অর্ধেক হাতে পেয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। বাংলাদেশের ডিফেন্স টেকনোলজি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ