রবিবার, ০৯ আগস্ট ২০২৬
রবিবার, ০৯ আগস্ট ২০২৬
শিরোনাম
কক্সবাজারের মহেশখালীর পথে প্রধানমন্ত্রী জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
advertisement
জাতীয়

কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, ঢাকার নিন্দা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ভারতের কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহের জঘন্য কাজের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকার ভারত সরকারকে আহ্বান জানায়।’

এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সাথে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে গতকাল বৃহস্পতিবার বিকেলে ‘বঙ্গীয় হিন্দু জাগরণ’ নামে কলকাতার একটি হিন্দু সংগঠন আয়োজিত সহিংস বিক্ষোভের কথা উল্লেখ করেছে।

বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সাথে উল্লেখ করেছে, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে গতকাল বিকেলে কলকাতার হিন্দু সংগঠন ‘বঙ্গীয় হিন্দু জাগরণ’ সহিংস বিক্ষোভের আয়োজন করে।

বিবৃতিতে বলা হয়, এক পর্যায়ে সমাবেশ ও বিক্ষোভ সহিংস হয়ে ওঠে এবং বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙ্গে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সীমানায় পৌঁছায়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দিয়েছে এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেছে।’

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে মনে করা হলেও ডেপুটি হাইকমিশনের সকল সদস্যের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে এতে উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ সরকার যেকোনো ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা করেছে এবং ভারত সরকারকে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি এর কূটনীতিক ও অ-কূটনৈতিক সদস্যদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ