মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
নিজস্ব স্বার্থেই তিস্তা মহাপরিকল্পনা, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd. Price Sensitive Information of Phoenix Finance and Investments Ltd. কাতারে জব্দ থাকা ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
advertisement
জাতীয়

শ্রীমঙ্গলের দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: ‘আমি একসময় চোখে দেখতে পেতাম না। শ্রীমঙ্গল হাসপাতালে গিয়ে বিনামূল্যে চোখের অপারেশ করিয়েছি। তারা আমারে চশমা দিয়েছে, চোঁখের ড্রপ দিয়েছে। এখন আমি পুরোপুরি সুস্থ। সেলাই করে খাই। আপনি আবারো প্রধানমন্ত্রী হোন।’

কথাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছিলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল কালিঘাটের জাহানারা বেগম।

image-47

সোমবার (১৬ অক্টোবর) সারাদেশের ৬৫টি প্রান্তের সাথে শ্রীমঙ্গলে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়ালি উদ্বোধন করেন আই কেয়ার সেন্টার।

image-49

প্রান্তিক পর্যায়ে আধুনিক চক্ষু চিকিৎসা সেবার প্রসার ঘটাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারের স্বাস্থ্য বিভাগ স্থাপন করেছে আই কেয়ার সেন্টার। এ সময় প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলেন শ্রীমঙ্গলের দৃষ্টি ফেরা কালিঘাটের জাহানারা বেগম।

জাহানারা বেগমের মতো শ্রীমঙ্গল শহরের সবুজবাগের বীরেন্দ্র দেবও ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কাছে তার অভিব্যক্তি প্রকাশের সুযোগ পান।

তিনি বলেন, ‘আমি দরিদ্র মানুষ। কাম-কাজ করে খাইতাম। কাজের সময় এক দুর্ঘটনায় চোঁখে ব্যথা পাই। ছানি পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিনামূল্যে আমার চোঁখের অপারেশ করে দিয়েছে। আমি এখন সুস্থ। চোঁখে দেখতে পাই। এ সময় প্রধানমন্ত্রী বীরেন্দ্র দেবকে একটা কাজের ব্যবস্থা করে দিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।’

প্রধানমন্ত্রী যখন ভার্চুয়ালি যুক্ত হয়ে জাহানারা বেগম ও বীরেন্দ্র দেব এর কথাগুলো শুনছিলেন তখন শ্রীমঙ্গল প্রান্তে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য এবং সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী, ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মনজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন প্রমুখ।

image-48

উল্লেখ্য, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কমিউনিটি আই সেন্টার’ স্থাপন কার্যক্রমের অংশ হিসেবে চতুর্থ পর্যায়ে ৭টি বিভাগে ২৮টি জেলায় ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ‘কমিউনিটি আই সেন্টার’ এর শুভ উদ্বোধন করা হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী।

সর্বশেষ পাওয়া সংবাদ