রবিবার, ০৯ আগস্ট ২০২৬
রবিবার, ০৯ আগস্ট ২০২৬
শিরোনাম
কক্সবাজারের মহেশখালীর পথে প্রধানমন্ত্রী জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
advertisement
জাতীয়

শিক্ষার্থীদের কঠোরভাবে দমন করতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, শিক্ষার্থীদের কঠোরভাবে দমন করতে চাই না। তারা আমাদের সন্তান। শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে। এজন্য শিক্ষকরা রয়েছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সুনামগঞ্জে তাহিরপুরের মাটিয়ান হাওর পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে কেউ রাস্তায় নামার প্রয়োজন নেই। রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও দাবি জানাতে পারে। এছাড়া শিক্ষার্থীদের প্রতিনিধি এসে আমাদের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করতে পারে।

উপদেষ্টা আরো বলেন, কৃষি পণ্যে হাওরের কৃষকরা উপকৃত হচ্ছেন কি না সেটা দেখার বিষয়। কোনো মধ্যস্বত্বভোগী যাতে সুবিধা নিতে না পারে সেটিও দেখতে হবে।

এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসন, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, পানি সম্পদ সচিব নাজমুল আহসান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ ফ ম আনোয়ান হোসেন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা এখন ৭ দিনেই!

ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

বঙ্গবন্ধু রেল সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

সর্বশেষ পাওয়া সংবাদ