রবিবার, ০৯ আগস্ট ২০২৬
রবিবার, ০৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল, জানবেন যেভাবে জ্বালানি আমদানিতে জনস্বার্থ ও জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার কক্সবাজারের মহেশখালীর পথে প্রধানমন্ত্রী জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
advertisement
জাতীয়

ভারত থেকে ফিরে এলেন পাচারের শিকার ২৪ জন

বেনাপোল প্রতিনিধি:-ভারতে পাচারের শিকার ২৪ জন নারী, শিশু ও পুরুষ দেশে প্রত্যাবাসিত হয়েছে। 

বুধবার ২০নভেম্বর রাতে ৮টার দিকে তাদেরকে বেনাপোল-পেট্রোপোল ইমিগ্রেশন দিয়ে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। তাদেরকে গ্রহণ করেন যশোরের শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহসানুল কাদের ভূইয়া, সেকেন্ড অফিসার নয়ন রায়, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা আবু তাহের, রাইটস যশোরের কর্মকর্তা সরোয়ার হোসেন ও তৌফিকুজ্জামান প্রমুখ।

প্রত্যাবাসিতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ১১ জন নারী রয়েছেন। তাদের বাড়ি যশোর, নড়াইল, মাগুরা, সাতক্ষীরা, চট্টগ্রাম, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ, টাঙ্গাইল, কক্সবাজার, পটুয়াখালী, বাগেরহাট, লালমনিরহাট এবং ঢাকা জেলায়।

তৌফিকুজ্জামান জানান, প্রত্যাবসন করা নারীরা এক থেকে ৮ বছর আগে চাকরির প্রলোভনে পাচারকারীদের খপ্পরে পড়ে ভারতে যান। তাদেরকে প্রতিশ্রুত কাজ না দিয়ে খারাপ কাজে ব্যবহার করে পাচারকারীরা। পরে পুলিশ তাদের উদ্ধার করে আদালতের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি শেল্টারহোমে প্রেরণ করে। সেখান থেকে খবর পেয়ে রাইটস যশোর হোম ইনভেস্টিগেশনের মাধ্যমে সার্ভাইভারদের নাগরিকত্ব নিশ্চিত করে। পরে ২ দেশের সরকারের অনুমতি সাপেক্ষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে দেশে পাঠানো হলো।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ আহসানুল কাদের ভূইয়া জানিয়েছেন, প্রত্যাবসিতরা পাচারের শিকার হয়েছিলেন। তাদেরকে বিভিন্ন সময়ে পাচারকারীরা চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করেছিল। বেনাপোল উপজেলা প্রশাসন ও ইমিগ্রেশনের পক্ষ থেকে তাদেরকে গ্রহণ করে বেনাপোল পোর্ট থানায় হস্থান্তর করা হয়েছে। সেখান থেকে রাইটস যশোর ও জাস্টিস এন্ড কেয়ার ৯ জন করে, জাতীয় মহিলা আইনজীবী সমিতি ৫ জনকে এবং এসিডি রাজশাহী একজনকে জিম্মায় নিয়েছে।

রাইটস যশোরের তৌফিকজ্জজামান জানান, সার্ভাইভারদের নিজ নিজ পরিবারের কাছে তুলে দেয়া হবে। তার আগে তাদের মানসিক অবস্থার উন্নয়নসহ প্রয়োজনীয় সেবা প্রদানের লক্ষ্যে রাইটস যশোরের শেল্টারহোমে রাখা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ