রবিবার, ০৯ আগস্ট ২০২৬
রবিবার, ০৯ আগস্ট ২০২৬
শিরোনাম
বর্ষায় মানুষের পাশে বাংলালিংক - ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র ও মেগা প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে ৩৪ হাজার ৭১৪ শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের দিনাজপুরে যমুনা ব্যাংকের নোট ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল, জানবেন যেভাবে জ্বালানি আমদানিতে জনস্বার্থ ও জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার
advertisement
জাতীয়

দেশ টিভির এমডি আরিফ হাসান গ্রেফতার

কর্পোরেট সংবাদ ডেস্ক : বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার দিবাগত রাতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেফতার করে পুলিশ। একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, আরিফ হাসানকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। বিমানবন্দর থানার এক‌টি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখা‌নো হ‌য়ে‌ছে। রোববার (১৭ নভেম্বর) সিএমএম আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) কার্যনির্বাহী কমিটির মহাসচিব পদে আরিফ হাসান দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ