রবিবার, ০৯ আগস্ট ২০২৬
রবিবার, ০৯ আগস্ট ২০২৬
শিরোনাম
বিভ্রান্তিকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ডিজিটাল সেবা দিতে বুরো বাংলাদেশের সঙ্গে বাংলালিংকের চুক্তি আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন - সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন সূচকের পতনে লেনদেন শেষ বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ
advertisement
জাতীয়

আরাকান আর্মির হাতে আটক ২০ জেলেকে ফিরিয়ে আনলো বিজিবি

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ২০ বাংলাদেশী জেলেকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ৪টায় মায়ানমারের আরাকান আর্মি নাফ নদীর সীমান্ত এলাকা দিয়ে আটককৃত এসব জেলেকে বিজিবির হাতে তুলে দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।

গত ৫ নভেম্বর দুপুর ৪টায় টেকনাফের শাহপরীরদ্বীপ ট্রলারঘাট থেকে ২০ জন বাংলাদেশী জেলে ১৫টি হস্তচালিত ও ২টি ইঞ্জিনচালিত নৌকাযোগে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরার সময় ভুলবশত তারা বাংলাদেশ-মায়ানমার সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মায়ানমারের জলসীমায় প্রবেশ করে। এসময় মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে নৌকাসহ আটক করে।

বিজিবির নিরলস প্রচেষ্টা ও আরাকান আর্মির সঙ্গে কার্যকর যোগাযোগের মাধ্যমে আজ আটককৃত ২০ জেলেকে বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়েছে।

ফেরত আসা জেলেদের মধ্যে রয়েছেন-টেকনাফের শাহপরীরদ্বীপের শাহ আলম (২৮), আসমত উল্লাহ (১৮), আবদুস শুক্কুর (৩২), আবুল হোছন (৪৫), আয়ুব খান (৪৮), নুর হোছন (৪৫), মোঃ বেলাল (২৯), সলিম (৩৫), আবদুল কাদের (২৫), মোঃ হাশিম (৩৫), মোঃ হোছেন (২৮), মহি উদ্দিন (২৬), এনায়েত উল্লাহ (৩০), নুর হাফেজ (৪০), মোঃ ইয়াছিন (৩৫), আবদু রহিম (৪৪), হাছান আলী (৫৩), ওসমান গণি (৩০), মহেষখালীর ইন্নামিন (২৭) এবং উখিয়ার আবদু শুক্কুর (৪৬)।

পরে বিজিবি আটককৃতদের নিকটাত্মীয়দের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।বৃ

সর্বশেষ পাওয়া সংবাদ