বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা
advertisement
জাতীয়

প্রতিমা বিসর্জন পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটবে না: উপদেষ্টা ডা. বিধান রঞ্জন

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘একটি আশার কথা হচ্ছে এখন পর্যন্ত সারাদেশের পরিস্থিতি খুবই ভালো। আশা করি আগামীকাল আমাদের প্রতিমা বিসর্জন পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।’

শনিবার (১২ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের শানাইল গ্রামের একটি দুর্গা মন্ডুপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা একটি বিশেষ সময় পার করছি। সেজন্য আমরা শঙ্কায় ছিলাম শারদীয় উৎসবটা কিভাবে হবে। দুর্গোৎসবটা যেন ভালো ভাবে উদযাপিত হয় সরকারও এ বিষয়ে চিন্তায় ছিল। কিন্তু আমাদের প্রশাসন ও আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন যাতে কোন দৃষ্কৃতিকারী কোন দৃষ্কৃতিমূলক ঘটনা ঘটাতে না পারে।’

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আরো বলেন, ‘আমাদের দেশের মূল সংষ্কৃতি হলো সহনশীলতা ও সম্প্রীতির সংষ্কৃতি। যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের মানুষ এ দেশে পাশাপাশি বসবাস করে আসছে। একে অন্যের উৎসবে যোগ দিয়েছেন। এবং উৎসবকে সবাই উপভোগ করেছেন। আমরা চাই সেই ঐতিহ্য বহমান থাকুক। আমাদের এই সামাজিক সম্প্রীতি যেন যেন দুষ্কৃতিকারীদের রুখে দিতে পারে। সেজন্য তিনি সামাজিক সম্প্রীতি গড়ে তোলার জন্য আহ্বান জানান।’

এসময় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মো. বশির আহমেদ, সিংগাইর উপজেলা সহকারী কমিশিনার (ভূমি) হাবিবুর রহমান,থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম, ডা. কমল কান্তি বিশ্বাসসহ উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ