শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? আশ্বাসের তিস্তা ও বাস্তবতার খরা: একটি টেকসই সমাধানের খোঁজে যশোর সীমান্তে ১৩ টি স্বর্ণের বারসহ আটক ১ বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি: নিতাই রায় চৌধুরী ধর্ষণের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রাব্বি কারাগারে উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, নকআউটে কেপ ভার্দে
advertisement
জাতীয়

আন্দোলনে আহতদের রাজধানীর ১৩ হাসপাতালে ভর্তির অনুরোধ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

কর্পোরেট সংবাদ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সারাদেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে রাজধানী ঢাকায় যারা আহত হয়েছে তাদের রাজধানীর ১৩ হাসপাতালে ভর্তির অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (২১ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসার জন্য সারা দেশের সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এবং ঢাকায় অবস্থিত যেসব হাসপাতালগুলোকে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের ভর্তির জন্য অনুরোধ হয়।

সেগুলো হলো-
১. ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল
২. সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)
৩. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
৪. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ/পিজি হাসপাতাল)
৫. মুগদা জেনারেল হাসপাতাল
৬. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল
৭. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
৮. জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)
৯. জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল
১০. জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট
১১. জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল
১২. জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং
১৩. জাতীয় নিউরো সায়েন্স হাসপাতাল।

সর্বশেষ পাওয়া সংবাদ