শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী ডিবিএর মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার ট্রেডিং পুনরায় চালু দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর মরজালে লটকনের বিশাল পাইকারি বাজার প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর - অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব এনআরবিসি ব্যাংকের ডিএমডি-সিবিও হিসেবে যোগ দিলেন শাহীন হাওলাদার এসিআই ফুডস ও বিসিএসআইআরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ
advertisement
জাতীয়

এবার অপসারিত হচ্ছেন ইউপি চেয়ারম্যানরাও!

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অপসারণ করা হবে কিনা, সে বিষয়ে আজ সোমবার (১৯ আগস্ট) সিদ্ধান্ত গ্রহণ করা হবে। স্থানীয় সরকার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা সাড়ে চার হাজারেরও বেশি। এসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররা দু-একজন বাদে প্রায় সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। বর্তমান পরিস্থিতিতে তাদের চেয়ারম্যানগিরিও বাতিল হচ্ছে।

এর আগে সারা দেশে ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান মারা যাওয়ায় নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, অপসারণকৃত জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে জেলা প্রশাসকরা (ডিসি’) দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে অপর এক আদেশে দেশের ৪৯৫টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানকেও অপসারণ করা হয়েছে। অপসারণকৃত চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) দায়িত্ব পালন করবেন বলে আদেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।’

সর্বশেষ পাওয়া সংবাদ