শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম রোববার জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ইতালিতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত, প্রবাসীর বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী ডিবিএর মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার ট্রেডিং পুনরায় চালু দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর মরজালে লটকনের বিশাল পাইকারি বাজার
advertisement
জাতীয়

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা করছেন তথ্য উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম ব‌লে‌ছেন, গণমাধ্যমকে কাজ করতে হবে দল-নিরপেক্ষভাবে। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের। এর মাধ্যমে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করা হবে। স্টেক হোল্ডারদের সাথে এ নিয়ে আলোচনা করবো। জুলাই গণহত্যার প্রকৃতচিত্র তুলে ধরে তদন্তে সহায়তায়, গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।

রোববার (১৮ আগস্ট) নতুন করে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার পর মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তি‌নি বলেন, গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তির জায়গাটা হচ্ছে নিরপেক্ষতা। কিন্তু আমাদের দেশে গণমাধ্যমের ক্ষেত্রে দেখি, আওয়ামী লীগ-বিএনপির মতো গণমাধ্যমেও দুইটা ভাগ থাকে। এই বিষয়গুলো সাংবাদিকরা বিবেচনা করবেন, যাতে এ ধরনের দলীয় কোনো ভাগ সাংবাদিকদের মধ্যে না দেখি। যাতে তারা একটি নিরপেক্ষ জায়গা থেকে জনগণের জন্য কথা বলতে পা‌রে।

নাহিদ ইসলাম বলেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোকে দ্রুততার সঙ্গে গতিশীল ও আধুনিক করা দরকার। সেগুলো খুবই স্থবির অবস্থায় আছে। বিটিভিকে দেখলে মনে হয় এটা আশি বা নব্বই দশকের বিটিভি। ওই জেনারেশনই বিটিভি দেখে, আর কেউ বিটিভি দেখে কি না জানি না।

তিনি আরো জানান, গণমাধ্যমকর্মী আইন-সহ সংশ্লিষ্ট আইনে সমস্যা থাকলে সেটি সংস্কারের পাশাপাশি সেন্সরবোর্ড পুনর্গঠন করা হবে।

উপদেষ্টা বলেন, ‘এর একটা দিক হলো এর দলীয়করণ, রাজনীতিকীকরণ আছে, আরেকটা হচ্ছে, কনটেন্টগুলো মনে হচ্ছে এই প্রজন্মের জন্য নয়। সেই জায়গা থেকে মনে করি, সব প্রতিষ্ঠানকে আধুনিকীকরণ করা উচিত।’

ডিএফপি এবং পিআইবিতে ব্যাপক দুর্নীতি হয়-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, আমরা তো বলেছি যে দুর্নীতি, স্বজনপ্রীতির কোনো স্থান নেই। প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দাঁড় করাতে হ‌বে।

তিনি বলেন, অনেকগুলো চলচ্চিত্র সেন্সরড অবস্থায় আছে। সেগুলো পুনর্বিবেচনা করা উচিত। যদি নীতিমালা ভঙ্গ না হয়, সেই চলচ্চিত্রগুলোকে দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করার সুযোগ দেওয়া উচিত। এক্ষেত্রে কোন ধরনের স্বজন-প্রীতি কিংবা ব্যক্তিগত পরিচয় যাতে বিবেচনায় না নেওয়া হয়। যদি গণতন্ত্র চাই তাহলে আমাদের গণমাধ্যমের বাক-স্বাধীনতা নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘আমাকে স্যার ভাবার দরকার নেই। স্যার বলারও দরকার নেই। আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি। আমি জনগণের পক্ষ থেকে এসেছি। জনগণের দাবি-দাওয়া নিয়ে এসেছি। একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি। এখন আমি আপনাদের কাছে সেই সহযোগিতাটা কামনা করছি।’

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারে গুরুত্বারোপ করে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে বিচার চান। আর কোনো প্রহসন, টালবাহানা দেখতে চান না। তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। এক্ষেত্রে মন্ত্রণালয় সহায়তা করবে। নিজের ছবি কম প্রচার করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

মতবিনিময় সভায় শুরুতে সাংবাদিক সহ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ