রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
জাতীয়

নাঈমুল ইসলাম খানের ৩ পত্রিকা বন্ধ ঘোষণা

কর্পোরেট সংবাদ ডেস্ক: সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খানের তিনটি পত্রিকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বন্ধ হয়ে যাওয়া পত্রিকা তিনটি হলো- দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক আমাদের অর্থনীতি ও ডেইলি আওয়ার টাইম।

শুক্রবার (৯ আগস্ট) দৈনিক আমাদের নতুন সময়ের নির্বাহী সম্পাদক সালেহ বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ৫ আগস্ট রাত সাড়ে ১০টায় আমাদের নতুন সময়, আমাদের অর্থনীতি ও ডেইলি আওয়ার টাইম পত্রিকা অফিসে হামলা চালায় দুষ্কৃতকারীরা। অফিসে ব্যাপক ভাঙচুর করে এবং গুরুত্বপূর্ণ অতি প্রয়োজনীয় জিনিসপত্র লুটপাট করে তারা।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরই একাত্তর টেলিভিশন, সময় টেলিভিশন, এটিএন বাংলা ও এটিএন নিউজে অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা। এছাড়া, মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের ভবনে হামলা হয়। রাজধানীর তেজগাঁওয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের কার্যালয়ের নিচে রাখা গাড়ি ভাঙচুর করা হয়। বিক্ষুব্ধ জনতা কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাদের আটকে দেয়। এর বাইরেও গত ৪ আগস্ট রাতে সঙ্গীতভিত্তিক চ্যানেল গান বাংলার অফিসে হামলা ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ