রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
জাতীয়

কোনো ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া না হয় : ড. ইউনূস

কর্পোরট সংবাদ ডেস্ক: শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করবো। কোনো ভুলে যেন আমাদের এ বিজয় হাতছাড়া না হয়।

আজ বুধবার (৭ আগস্ট) দুপুরে দেশবাসীর উদ্দেশ্যে এ আহ্বান জানান তিনি। ইউনূস সেন্টার থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে যারা ছাত্রদের এ আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন।

তিনি বলেন, আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি। দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। পরবর্তী প্রজন্মের জন্য দেশটি আমাদের রক্ষা করতে হবে। দেশকে এগিয়ে নেওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন বিশ্ব বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণে সহিংসতা করে এ সুযোগটি হারাতে পারি না। সহিংসতা আমাদের সবাই শত্রু। অনুগ্রহ করে সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন।

সবাইকে শান্ত থাকার অনুরোধ করে তিনি বলেন, অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশপাশের সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন।

সর্বশেষ পাওয়া সংবাদ