রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
জাতীয়

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি শীর্ষ পদে রদবদল করা হয়েছে। সেই সঙ্গে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকুরি হতে অব্যাহতি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলম এর চাকুরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মোঃ মজিবুর রহমান’কে জিওসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড ও লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী’কে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল করা হয়েছে।

এছাড়াও লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম’কে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক’কে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান’কে এনটিএমসি’র মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ