রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হামলা

কর্পোরট সংবাদ ডেস্ক: রাজধানী ধানমন্ডিতে অবস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় হামলা ও ভাঙচুর করছেন আন্দোলনকারীরা। আজ সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় এ হামলা চালানো হয়।

এ সময় আন্দোলনকারীরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় থাকা সকল নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে প্রধান ফটক ভেঙে হাজারো আন্দোলনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে পড়েন। বাড়ির ভেতর থেকে অগ্নিসংযোগ করা হয়। এ সময় বাড়ি থেকে ধোয়া বের হতের দেখা যায়। এছাড়াও বাড়ির ভেতরে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে।

এর আগে, এদিন পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দেশ ত্যাগ করার খবরে গণভবনে ঢুকে পড়ে হাজার হাজার আন্দোলনকারী। শেখ হাসিনার ব্যবহৃত বিভিন্ন জিনিষ যে যার মতো করে নিয়ে যাচ্ছে তারা। করছে আনন্দ মিছিল।

এর আগে, রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষে ৯৯ জন নিহত হন। আহত হন কয়েক শত মানুষ। এই অবস্থায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এক বিবৃতিতে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির আহ্বান জানান। তার সেই আমন্ত্রণে সারা দিয়ে মিছিল নিয়ে হাজারে হাজারে মানুষ ঢাকায় প্রবেশ করে। পরে তারা গণভবনেও ঢুকে পড়ে। ও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বাসায় ব্যাপক হামলা চালানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ