রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
জাতীয়

ঢাকা অভিমুখে ছাত্র-জনতার স্রোত

কর্পোরট সংবাদ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি সফল করতে রাজধানী ঢাকা অভিমুখে লাখ লাখ ছাত্রজনতার স্রোত চলছে। রাজধানীর প্রবেশমুখগুলো অতিক্রম করে এ জনস্রোত এগিয়ে চলছে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আজ সোমবার (৫ আগস্ট) দুপুর একটার দিকে লোকজন রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হতে থাকেন। পরে তারা মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে এগিয়ে যেতে শুরু করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গতকাল রোববার এক বিবৃতিতে বলেন, ‘এক দফা ঘোষণার পর তাদের কোনো আদেশ বৈধ নয়। তাই সন্ধ্যা ৬টা থেকে ঘোষিত কারফিউ অকার্যকর ঘোষণা করা হয়েছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ